INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে আবাসিক হোটেলে অভিযান, ২ নারীসহ ম্যানেজার গ্রেপ্তার

টাঙ্গাইলে আবাসিক হোটেলে অভিযান, ২ নারীসহ ম্যানেজার গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্প এলাকায় মিতালী গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার গোড়াই হাঁটুভাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,- হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪৫), দুই নারী হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতোয়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০)।জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী ব্যবসা চলে আসার অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। 
অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর