INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে একদিনে ৩ গৃহবধূর মৃ/ৃত্যু

সখীপুরে একদিনে ৩ গৃহবধূর মৃ/ৃত্যু

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে একইদিনে ৩ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১এপ্রিল) উপজেলার কালিয়া ও বহুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার(২৫) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়। নিহত আর্জিনা ওই এলাকার আজহারুল ইসলামের মেয়ে।   

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে কুতুবপুর এলাকায় আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সাথে আরজিনার বিয়ে হয়। কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। নিহত আর্জিনার ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। 

অপরদিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। নিহত আল্পনা আক্তার(২৫) অটোরিকশা চালক রিপন মিয়ার স্ত্রী। জানা যায়, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

একইদিন ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর এলাকার এক গৃহবধূ বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেবমৃত ঘোষণা করেন। 

নিহত শারমিন আক্তার(২৫) ভালুকা উপজেলার দিগারচালা গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর