INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ইউনিয়ন আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার

সখীপুরে ইউনিয়ন আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১০ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সুজনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে আসামিরা হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল ইসলাম অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ছাত্রদের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর