INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত নারীর

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত নারীর

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে প্রবেশ করে উল্টে গিয়ে চাপা পড়ে মোছা. রমেচা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।


নিহত রমেচা বেগম একই এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।পরিবার ও স্থানীয়রা জানায, ফজর নামাজ আদায় করে রচেমা বেগম ঘুমিয়ে পড়ে এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেচার বসতঘরে ঢুকে উল্টে পড়ে এবং সেই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।


এ ব্যাপারে ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অনন্ত দাস সত্যতা নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর