INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

সখীপুরে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত


সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার গার্লস স্কুল রোডের রফিক কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সখীপুর ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান,  সখীপুর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের  সভাপতি অধ্যাপক  আল আমীন প্রমুখ। 
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর