INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বিএনপির দোয়া মাহফিল

সখীপুরে বিএনপির দোয়া মাহফিল

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট বাজারে ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত, সহ-সভাপতি আব্দুল গনি, সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, উপজেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন, হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর