INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

কালিহাতীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাংগাইলের কালিহাতীতে ১৪ আগষ্ঠ বুধবার সকাল থেকে বিএনপির অবস্হান কর্মসূচী অনুষ্ঠিত হয় এতে উপস্হিত ছিলেন বি,এন,পির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কালিহাতীতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম, মহিলা দলের সভাপতি নেত্রী সালমা খাতুন প্রমুখ।

কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর