INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে উপজেলা চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা

সখীপুরে উপজেলা চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। 

রবিবার(১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদ সদস্য আনোয়ার তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক, মহিলা ভাইস চেয়ারম্যান আখি আতোয়ার, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
১৫/০৭/২০২৪
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর