INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

কালিহাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পশ্চিমাঞ্চলে বন্যা কবলিত অতিদরিদ্র/দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে আলীপুর ও ভৈরববাড়ি গ্রামের চারশত পরিবারের মাঝে এ-ত্রাণ বিতরণ করা হয়।


ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল ০৪ কালিহাতী আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনছুরুল আলম (হীরা) কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন (বৃষ্টি), 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সাবেক চেয়ারম্যান মোঃ হযরত আলী তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মেম্বার, ইউপি সদস্য আব্দুল হাকিম, আব্দুল বাছেদ মাস্টার প্রমুখ।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর