INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সৌদি আরবে সড়কে প্রাণ হারালেন ৩ বাংলাদেশি

সৌদি আরবে সড়কে প্রাণ হারালেন ৩ বাংলাদেশি

চাঁদপুরের হাইমচরের সৌদি আরব প্রবাসী ৩ যুবক মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।। বৃহস্পতিবার দুপুরে দেশটির আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

শুক্রবার সকাল ১০টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী।

তিনি বলেন, তারা তিনজন সৌদি আরবের আল আফিফ শহরে কর্মরত ছিলেন। সেখানেই সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। তাদের লাশ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে। 
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর