INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১

সখীপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজির আরোহী কাচামাল ব্যবসায়ী বাবুল আহমেদ (৫০) নিহত হয়েছেন। 


অপর দিকে মোটরসাইকেল আরোহী সিয়ামকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল আহমেদ টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি সখীপুরে কাচামালের ব্যবসা করতেন।

জানা যায়,বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ব্যবসায়ী সিএনজি যোগে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলার বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি

 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা বাবুল আহমেদ ও মোটরসাইকেল আরোহী বোয়ালী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সিয়ামকে (১৮) গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আনা হয়। 


এ সময় কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী সিয়ামকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর আলম সড়ক দুর্ঘটনায় বাবুল আহমেদ নামের এক সিএনজি আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর