INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে স্বপ্নচারী ফাউন্ডেশন এর উদ্যোগে শরবত বিতরণ।

টাঙ্গাইলে স্বপ্নচারী ফাউন্ডেশন এর উদ্যোগে শরবত বিতরণ।

তীব্র গরমে ক্লান্ত পথচারীদের বিনামূল্যে শরবত বিতরণ করল টাঙ্গাইলের স্বপ্নচারী ফাউন্ডেশন। ৩০শে এপ্রিল মঙ্গলবার টাঙ্গাইল শহরের নিরালামোড়ে স্বপ্নচারী ফাউন্ডেশন এই শরবত বিতরণ কর্মসূচি পালন করে। 

দেশের অন্যান্য অঞ্চলের মতোই তীব্র গরমে বিপর্যস্ত টাঙ্গাইলের জনজীবন। রোদের তীব্রতা এতটাই প্রখর যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই পুরো শরীর পুড়ে যাওয়ার অবস্থা। 

অসহনীয় এই দাবদাহ থেকে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতেই মূলত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী ফাউন্ডেশনের এই উদ্যোগ। এসময় উপস্থিত ছিলেন স্বপ্নচারী ফাউন্ডেশনের সদস্য লতা, খালিদ, উল্লাস, রাসা প্রমূখ।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর