INFO Breaking
Live
wb_sunny

Breaking News

স্বামীর থাপ্পড়ে প্রাণ গেল স্ত্রীর

স্বামীর থাপ্পড়ে প্রাণ গেল স্ত্রীর

লালমনিরহাটের আদিতমারীতে স্বামীর থাপ্পড়ে লাভলী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আটক জোবায়ের সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী এলাকার বাসিন্দা। নিহত লাভলী বেগম জোবায়েরের স্ত্রী।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। নিহতের স্বামী জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তর্ক লাগে জোবায়ের-লাভলী দম্পতির। এ সময় স্বামী জোবায়ের স্ত্রী লাভলী বেগমকে থাপ্পড় দেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়িতে ফিরে মরদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন জোবায়ের। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাভলীর মরদেহ উদ্ধার করে। জোবায়েরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর