INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে

সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে

অভিনব কায়দায় সখীপুরের কয়েক গ্রাম থেকে ছাগল চুরির অপরাধে মা-ছেলেসহ তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬এপ্রিল)গতকাল দুপুরে মাওনা থেকে মা-ছেলে ও তার মামাকে নিয়ে একটি ভাড়া করা সিএনজি নিয়ে মাঠের ফাঁকা জায়গা থেকে বকনা ছাগল চুরি করে।

পরে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের আমির উদ্দিন কলেজের মাঠে ঘাস খাওয়ার সময় উন্নত জাতের একটি (খাসি) সিএনজি তোলার সময় স্থানীয় লোকজন সন্দেহ জনক ভাবে তাদেরকে পাকড়াও করে ধরে ফেলে।স্থানীয় জনপ্রতিনিধি পুলিশে খবর দিলে পুলিশ এসে ৩জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত আসামিরা সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী শাহিদা আক্তার (৫৫)তার ছেলে রাসেল (৩০)একই এলাকার জয়নালের শ্যালক মো.দুলাল হোসেন রনি(৩৫)। উচ্চশিক্ষিত রনি বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন।

বহেড়াতৈল ইউনিয়নের ইউপি সদস্য বছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,মা-ছেলের নামে একাধিক মামলা রয়েছে।তিনি আরও জানান,আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কারাগারে আদালতে পাঠানো হয়েছে। 
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর