INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুর উপজেলা বিএনপির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা

সখীপুর উপজেলা বিএনপির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে। 

দলীয় বিরোধী কার্যকলাপ, অগঠনতান্ত্রিক ভাবে কমিটি বিলুপ্তসহ সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ না করে গোপনে সরকার দলীয় নেতাদের সাথে যোগাযোগ করার দায়ে তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে মহানন্দপুর বাজারে কাকড়াজান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে তাকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।


এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওসমান গণি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বজলুর মিয়া খালেদ, সাবেক আহবায়ক মিন্টু মাষ্টার, জাহাঙ্গীর আলম, আলীমুল রাজি, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর