INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

সখীপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মিল্টন মিয়া(৪০) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাইভেটকার চালক মিল্টনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রাইভেটকারের চালক মিল্টন মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মো.মোতাহার মিয়ার  ছেলে।

নিহতের চাচাতো ভাই মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিল্টন পরিবারের একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের স্বজনের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
০৪/০৪/২০২৪ইং
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর