INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিয়া ইউনিয়ন প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

কালিয়া ইউনিয়ন প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দামিয়া উত্তর পাড়ায় প্রতিষ্ঠিত কালিয়া ইউনিয়ন প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১৫ মার্চ শুক্রবার ৪ই রমজান ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ কোরিয়া প্রবাসী আলী মুহাম্মদ আজম বলেন, আমরা চলতি বছরের শুরুতে  কালিয়া ইউনিয়ন প্রবাসী মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি।
আমাদের ফাউন্ডেশন থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ করে থাকি। আজ আমরা ২শ মানুষের ইফতারের আয়োজন করেছি। সেই সাথে আমাদের কালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বানিয়ারছিট গ্রামের একজন অসহায় মানুষকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করেছি।এর আগে আড়াইপাড়া একজন কিডনি রোগীর চিকিৎসার জন্যও আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা করি।। 

তিনি আরো বলেন, আমরা কালিয়া ইউনিয়নের গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে কালিয়া ইউনিয়ন প্রবাসী মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর