INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীর বিরতি রিসোর্টে থেকে নগদ টাকা সহ ১৪ জুয়াড়ি গ্রেফতার

কালিহাতীর বিরতি রিসোর্টে থেকে নগদ টাকা সহ ১৪ জুয়াড়ি গ্রেফতার

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা রিসোর্ট থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত জুয়াড়িরা হলো – কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৪৫), ফটিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫০); কোরবান আলীর ছেলে রুবেল মিয়া (৩০), জোকারচর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে আসাদুজ্জামান (৪৪); মৃত নুর ইসলামের ছেলে ফজলু সরকার (৩৮), মৃত আইন উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ (৫০); গোহালিয়াবাড়ী গ্রামের গ্রামের আবু সাঈদের ছেলে জুলহাস (৩৪), মজিবুর রহমানের ছেলে লোকমান মিয়া (৩৮); মাছুহাটা গ্রামের জহিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৫৭), সল্লা গ্রামের সোনা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৭); ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মো. সুজন মিয়া (২৪), সিরাজগঞ্জ সদর উপজেলার দুখিয়াবাড়ী গ্রামের ছবের আলী প্রামানিকের ছেলে মো. আব্দুল আলীম (৩৬); সারটিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮); বেলকুচি উপজেলার মাঝাইল গ্রামের মৃত মুসা শেখের ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

এদের মধ্যে সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামান দীর্ঘদিন যাবত এই জুয়াড়িদের নেতৃত্ব দেয়।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসাইন জানান, দীর্ঘদিন যাবত সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গা রিসোর্টে জুয়াড় আসর চলছিল।

বৃহস্পতিবার গোপান সংবাদের ভিত্তিতে এলেঙ্গা রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়।

এসময় নগদ তিন লক্ষ ত্রিশ হাজার পাঁচশত বিশ টাকা, জুয়াড়িদের ব্যবহৃত ১৫টি মোবাইল সেটসহ জুয়া খেলার বিভিন্ন সরাঞ্জম জব্দ করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর