INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে  ছাত্রলীগ নেতাকে কু/পি/য়ে  হ*ত্যা

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কু/পি/য়ে হ*ত্যা

টাঙ্গাইলের নাগরপুরে জাহিদ খান ঝলক নামে এক ছাত্রলীগে নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 জাহিদ খান ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়র জানান, জাহিদ খান ঝলক তারাবি নামাজ শেষে বাড়ি ফিরতে ছিলেন।পথিমধ্যে, কয়েক জন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। 

এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।


এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, গত কয়েক দিন পূর্বে ঝলকের সাথে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েক জন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর