INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙাল ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন ও সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।

উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে অংশগ্রহণ করেন, দূর্গাপুর ইউনিয়ন বনাম পারখী ইউনিয়ন, দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করেন, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বনাম নারান্দিয়া ইউনিয়ন এবং তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করেন, সল্লা ইউনিয়ন বনাম বল্লা ইউনিয়ন।

উক্ত খেলায় পর্যায়ক্রমে পারখী, নারান্দিয়া ও সল্লা ইউনিয়ন জয়লাভ করেন।

টূর্নামেন্টটি পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর