INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে স্ত্রীর হাত-পা বেঁধে তার সামনেই সিলিং ফ্যানে ঝুলে স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলে স্ত্রীর হাত-পা বেঁধে তার সামনেই সিলিং ফ্যানে ঝুলে স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর হাত-পা বেঁধে তার সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আহাদ (২৮) নামে এক যুবক।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার পৌরসভার খরাবর এলাকায় আলীম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।


আহাদ নাটোর জেলার লালপুল থানার যুগাদা ইশ্বরদী গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি ‘আর এফ এল ‘ এর বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং পৌরসভার খরাবর এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরেই শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে আহাদ তাদের থাকার ঘরে দরজা দিয়ে স্ত্রী লিমা খাতুনের হাত পা চেয়ারের সাথে বেঁধে স্ত্রীর সামনেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। 

এ সময় লিমা খাতুনের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙ্গে আহাদকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে, কী কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর