INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে ছেলের বিরুদ্ধে বাবাকে হ*ত্যা*র অভিযোগ

টাঙ্গাইলে ছেলের বিরুদ্ধে বাবাকে হ*ত্যা*র অভিযোগ

টাঙ্গাইলে বিদেশ ফেরত ছেলের বিরুদ্ধে ছুরিকাঘাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

এরআগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্রীফলীয়াটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু বক্কর সিদ্দিকী (৬৫)। তার অভিযুক্ত ছেলের নাম মাসুদ রানা।

নিহত পরিবারের সদস্যরা জানায়, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে সেখান থেকে মাসুদ ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় লাখ টাকা নেয়। ইতালিতে প্রথম পর্যায়ে কোন কাজ করতে পারেনি মাসুদ।

আবু বক্কর সিদ্দিকীর মেয়ের জামাতা সেলিম রেজা বলেন, গত দুইদিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের যোগাযোগ করা হয়। এসময় মাসুদ বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোন এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে রাতেই নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর