INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় চাচা- ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের ধারণা মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায় , শাহজালাল বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করতো। রাতে দোকান বন্ধ করে ওই দুই জন বাড়ির উদ্দেশ্য রওনা হয়। পরে তারা আর বাড়িতে ফিরেনি। মধ্যরাতে তারা একটি নির্জন স্থানে পৌছালে, দুর্বৃত্তরা তাদের মাথায় দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। সকালে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ দুটির পাশে তাদের মোটরসাইকেলটি পড়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা অনুমান করছেন। 

এবিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, পুলিশ পাঠানো হয়েছে পরে বিস্তারিত জানানো হবে।

সখীপুর টাঙ্গাইল প্রতিনিধি
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর