INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিশুরা

টাঙ্গাইলে ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিশুরা

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি:ভালোবাসার দিনে মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে টাঙ্গাইলের দেড় শতাধিক শিশুশিক্ষার্থীরা
মাকে ঘিরেই যেন আমাদের সব আবেগ ও ভালোবাসা। আবার মায়ের কাছেই সব আকুলতা। সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাও মায়ের কোল। 

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসার দিনে মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে টাঙ্গাইলের দেড় শতাধিক শিশুশিক্ষার্থী। তারা ভালোবাসার স্লোগান লেখা মেডেল পরিয়ে দেয় মায়ের গলায়। সন্তানদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন মায়ের।
টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি শহরের এসপি পার্কে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় লায়লা খাতুন নামের এক মা বলেন, 'বিশ্ব ভালোবাসা দিবসে সন্তানের কাছ থেকে এমনভাবে ভালোবাসা পাব তা কখনো ভাবিনি। এটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এমন ব্যতিক্রমী উদ্যোগ থেকে সন্তানরা মায়েদের আরও সম্মান করা শিখবে এবং যত্নশীল হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, 'এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান দেখিয়েছে। আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।'
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর