INFO Breaking
Live
wb_sunny

Breaking News

বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান।

বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান।



সরকার দেশের দুটি বেসরকারি কলেজের নাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমোদন দিয়েছে। একইসঙ্গে আরও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ–সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’। এছাড়া ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’।

অন্য একটি প্রজ্ঞাপনে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ‘মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’ করার অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ‘আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি যথাযথ নির্দেশক্রমে প্রদান করা হয়েছে। এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর