INFO Breaking
Live
wb_sunny

Breaking News

এক ‌দি‌নে রেকর্ড ৮৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু

এক ‌দি‌নে রেকর্ড ৮৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু

সারা ‌দে‌শে গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চল‌তি বছর এক দিনে সর্বোচ্চ। এর আগে রোববার (১৬ অক্টোবর) ৮৫৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। বর্তমা‌নে সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯৬ জন।

সোমবার (১৭ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগী‌দের ম‌ধ্যে ৫২৩ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৪ জন। সব মিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ১৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৯৮৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৩৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ৯৩৮ জন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর