জতীয়
সরকারি হাসপাতালের দেয়ালের রং হারিয়ে যায়, পানের পিকের আড়ালে!
মৌলভীবাজার | নিজস্ব প্রতিনিধি: মুনছনা মীম
সরকারি হাসপাতালের দেয়ালজুড়ে পানের পিক ও জর্দার দাগে নষ্ট হচ্ছে হাসপাতালের সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশ। হাসপাতালের দেয়াল থেকে যেন হারিয়ে যাচ্ছে রং, ঢেকে যাচ্ছে পানের পিকের আড়ালে।
এবার মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, সুপারি ও জর্দা জব্দ করা হয়েছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ড শুধু পরিবেশের সৌন্দর্য নষ্ট করে না, বরং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে।
হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যেমন কর্তৃপক্ষের দায়িত্ব, তেমনি এর পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব রোগী, স্বজনসহ সবার। তাই হাসপাতালের দেয়াল ও আশপাশে পানের পিক না ফেলে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সখীপুর অনলাইন নিউজ - Tangail News 24

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন