INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

কালিহাতীতে ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইলপ্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আটাবাড়ী ইউনিয়নের আটাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আটাবাড়ী গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে থাকা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে আটাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠ জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ইদগাহ মাঠের দায়িত্ব একটি কমিটির কাছে হস্তান্তর করা হয় এবং মো. আলমগীর হোসেনকে কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৪ জুলাই সকাল প্রায় ৯টার দিকে ইদগাহ মাঠে কমিটির সদস্যরা কাজ করার সময় অভিযুক্ত আব্দুস সাত্তার সেখানে গিয়ে আলমগীর হোসেনকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি সুযোগ পেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও কমিটির সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারের বক্তব্য পাওয়া যায়নি।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর