INFO Breaking
Live
wb_sunny

Breaking News

আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা ব্রাজিল সমর্থকদের

আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা ব্রাজিল সমর্থকদের

 


সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার পর বালুচাপা দিয়ে মরদেহ গোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার।

গতকাল বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে হাজির করেন নিহতের স্বজনরা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচর খুঁড়ে নিহত নাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রাম এলাকার মোস্তাকের ছেলে। সে বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে হত্যার শিকার হয়।

পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহ গুম করার উদ্দেশে আশুলিয়ার বালুচরে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। > Babon: নিহতের বাবা মোস্তাক বলেন, আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি চাই।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে আর্জেন্টিনার সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করে ব্রাজিল সমর্থকরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। 

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর