INFO Breaking
Live
wb_sunny

Breaking News

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার টাঙ্গাইলের তরুণী

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার টাঙ্গাইলের তরুণী

টাঙ্গাইলের এক নারী প্রেমিকের সঙ্গে গাজীপুরে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, অভিযুক্ত দুজনের নাম জানা গেছে। ভুক্তভোগীর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার একটি কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তাঁর প্রেমিক নুরুল হকের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে যান। এ সময় তাঁদের সঙ্গে নুরুলের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ছিলেন। পরে সেখানে গিয়ে কোনো এক বাসায় নিয়ে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।আহত অবস্থায় সন্ধ্যার কিছু আগে সিএনজিচালিত অটোরিকশাযোগে ভুক্তভোগী নারী বাড়ি ফেরেন। এ সময় তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। পরে বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেন। সেখান থেকে তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, ‘ওই নারী বেড়াতে গিয়ে গাজীপুরের কোনো এক বাসায় ধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্ত নুরুল হক ও মালেক মিয়া নামে দুজনের পরিচয় জানা গেছে।’

এসআই আরও বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী অচেতন রয়েছেন। জ্ঞান ফিরলে তাঁর কাছ থেকে বিস্তারিত জানা যাবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর