শনিবার, ২১ মার্চ, ২০২৬

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২

কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে রয়েছে ৩ শিশু ও ২ নারী। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।এতে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership