INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বানরের উপদ্রব বৃদ্ধি, কামড়ে আহত এক নারী

সখীপুরে বানরের উপদ্রব বৃদ্ধি, কামড়ে আহত এক নারী

ছবিঃ সংগৃহীত 

টাঙ্গাইলের সখীপুরে বানরের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আজ (২৫-০৩-২০২৬) উপজেলার সৌখিন মোড় এলাকায় এক নারী বানরের কামড়ে আহত হন।
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি বানর সামনে এসে ওই নারীকে কামড় দেয়, এতে তার হাতে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, এলাকায় বানরের সংখ্যা বাড়ছে এবং প্রায়ই মানুষ দেখলেই আক্রমণাত্মক আচরণ করছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর