INFO Breaking
Live
wb_sunny

Breaking News

নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) সিংড়া থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় একটি পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেন (৩৪)-কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর