শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক মোটরসাইকেলযোগে শহর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথে বটতলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজোরে রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী উভয়েই ছিটকে পড়ে গুরুতর আহত হন।শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃ-ত্যু
টাঙ্গাইল পৌর শহরের বটতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন ও ফাহিম এর মৃ/ ত্যু হয়েছে।
