INFO Breaking
Live
wb_sunny

Breaking News

আউলিয়াবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের অর্থ সহায়তা প্রদান

আউলিয়াবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের অর্থ সহায়তা প্রদান

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামী।
১৮ জুন বৃহস্পতিবার বিকালে উপজেলার আউলিয়াবাদ বাজারে ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা বাকিবিল্লাহ, নাগবাড়ী ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ফরিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল হামিদ মাস্টার, যুব বিভাগের সেক্রেটারী এম এম এইচ বাদশা, সাবেক কর্মপরিষদ সদস্য মাহমুদুর রহমান মিলন, আউলিয়াবাদ বাজার বণিক সমিতির সভাপতি লাল মিয়া ও সেক্রেটারী শেখ শাহজাহান প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর