INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে অবৈধ পাঁচ করাতকল উচ্ছেদ, যন্ত্রাংশ জব্দ

সখীপুরে অবৈধ পাঁচ করাতকল উচ্ছেদ, যন্ত্রাংশ জব্দ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে পাঁচটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুরে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের অধীনে মহানন্দপুর, গড়বাড়ি, বাঘের বাড়ি, আইলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব করাতকল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা। 

এ সময় টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলী, পুলিশ, সেনাবাহিনী ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

রেঞ্জ কর্মকর্তা এমরান আলী আজকের পত্রিকাকে বলেন, কোনো প্রকার সরকারি নিয়ম-নীতি না মেনে, অনেক জায়গায় বনের পাশেই অবৈধভাবে স্থাপিত করাতকলগুলো চলছিল। এরকম পাঁচটি করাতকল উচ্ছেদ করে যন্ত্রাংশগুলো জব্দ করা হয়েছে। অভিযানে কাউকে আটক বা জরিমানা করা যায়নি। এ রকম অভিযান অব্যাহত থাকবে। 

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর