INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে যুবকে কু''পিয়ে হ"ত্যা, পুকুর থেকে ম"রদেহ উদ্ধার।

কালিহাতীতে যুবকে কু''পিয়ে হ"ত্যা, পুকুর থেকে ম"রদেহ উদ্ধার।

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান (৩০) নামের যুবক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

৫ই মে (সোমবার) সকালে একই গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা বাদল মিয়া জানান, ৪ টার দিকে মুন্না নামের একজন আমাকে ডাকতে যায় এবং বলে আপনার ছেলে কে মেরে ফেললো, আমি খবর শুনে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি,খোজাখুজির এক পর্যায়ে কোকরাইল গ্রামের রিপনের পুকুরের রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান।
নিহতের স্ত্রী শিল্পী জানান; আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে বলে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেঁটে রেখো,

পরে তিনি কিছুক্ষণ পরে বাড়ীতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়, সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিলেন।
এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মক ভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়ছে। 

তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে।
উল্লেখ্য,নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলো।
এছাড়াও নিহত রায়হান বহু আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর