INFO Breaking
Live
wb_sunny

Breaking News

চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন ড. ইউনূস: নাহিদ ইসলাম

চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন ড. ইউনূস: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ।তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম।’ 

প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। খবর বিবিসি বাংলা।তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ-অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.....। 

কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’বিবিসি বাংলার খবরে বলা হয়, প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর গঠিত দলটির নেতা নাহিদ ইসলাম।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর