INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে মুরগি ফার্মের কর্মচারীর জ"বাই করা লা"শ উদ্ধার

কালিহাতীতে মুরগি ফার্মের কর্মচারীর জ"বাই করা লা"শ উদ্ধার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের কালিহাতীতে আকতারুল হক (৩৫) নামে এক মুরগি ফার্মের কর্মচারীর জ'বাই করা লা'শ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে কালিহাতীর বল্লা ইউনিয়নের বলদকুড়া চুঙ্গিপাড়া এলাকায় মুরগি ফার্মের ডেন থেকে জবাই করা লা'শ উদ্ধার করে পুলিশ।

নি'হত আকতারুল হক দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে। তিনি উপজেলা বল্লা দক্ষিণপাড়া মোরশেদ আলমের মুরগি ফার্মে কাজ করতেন।

মুরগি ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক। তিনি মুরগি ফার্মে কাজ একাই করতেন। 
বোববার সকালে স্থানীয়দের মাধ্যমে জানাতে পান তার মুরগি ফার্মের পিছনের ডেনে লা'শ পড়ে আছে। এসে দেখেন তার মুরগি ফার্মের কর্মচারি আকতারুল হকের লা'শ। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে জ'বাই করা লা'শ উদ্ধার করে নিয়ে গেছেন।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, রোববার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জ'বাই করা লা'শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে জ'বাই করে হ"
ত্যা করে ফেলে গেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর