INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি আটক

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি আটক

টাঙ্গাইলের বাসাইলে দপ্তরি কাজী সুমনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দপ্তরি কাজী সুমনকে আটক করেছে বাসাইল পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

কাজী সুমন (৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের ছেলে। সুমন সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।জানা গেছে, মঙ্গলবার বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি হওয়ার পর চতুর্থ শ্রেণির দুই ছাত্রী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেটের এক পর্যায়ে এক ছাত্রীকে চশমা নিয়ে আসার কথা বলে দপ্তরি। 

ওই ছাত্রী চশমা নিতে যায়। সেই সুযোগে দপ্তরির কাছে পড়তে থাকা ছাত্রীর শ্লীলতাহানি করে। আরকে ছাত্রী চশমা নিয়ে এসে দেখতে পেলে তাকে ছেড়ে দেয়। প্রাইভেট শেষ করে ভুক্তভোগী ছাত্রী বাড়ি এলে তার মা শরীরে জখম দেখতে পায়। ছাত্রীর মা জিজ্ঞাসা করলে সে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ছাত্রীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানায়।

ভুক্তভোগী ছাত্রীর কাকা বলেন, এর আগেও এই দপ্তরি ওর সঙ্গে এমনটা করছে। ভয়ে এর আগে সে বাড়িতে বলে পারেনি। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। আজকে ওর বুকে জখম দেখতে পেলে ওর মা প্রশ্ন করলে কান্নাকাটি করে সব কিছু বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো তাহলে বড় ধরনে অঘটন হতো।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ওই ছাত্রীর পরিবার প্রথমে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনী আমাদেরকে জানায়।পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দপ্তরি কাজী সুমনকে আটক করি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর