INFO Breaking
Live
wb_sunny

Breaking News

রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না----বঙ্গবীর কাদের সিদ্দিকী

রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না----বঙ্গবীর কাদের সিদ্দিকী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না জামায়াতের না, দেশটা চৌদ্দ দলের না, দেশটা হলো আঠারো কোটি মানুষের। 
রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানেনা তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। 

আজ সোমবার (১৯আগস্ট) বিকেলে সখীপুরে উপজেলার তালতলা চত্ত্বরে এক জনসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে উপজেলা বাতিল হইছে, মেয়র বাতিল হইছে।বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা। রাষ্ট্র পিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় কিন্তু থাকে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, জয় বাবা তুমি যেগুলা বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না।তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বইলা মানুষের কষ্ট আর বাড়াইও না।আদব কায়দা শেখ বড় হও। আমেরিকায় বইসা কথা বললেই তাকে বড় বলা হয় না।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন,জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু , উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ। 


সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
০১৫১৮-৩০১২৮৯
১৯/০৮/২০২৪
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর