INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে পরিবেশ দিবস উদযাপন

সখীপুরে গুড নেইবারসের উদ্যোগে পরিবেশ দিবস উদযাপন

সখীপুর (টাংগাইল) প্রতিনিধি :
"Our Land, Our Future" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সখীপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) বিকেলে উপজেলার কালিয়ান পাড়ায় অবস্থিত গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপির) উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সিডিপি ম্যানেজার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ন্যাচার এন্ড পিচ ক্লাবের সভাপতি শরীফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ।

অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ও বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা যদি পরিবেশ সম্পর্কে সচেতন না হই একটি সময় এই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ রোপণের পরামর্শ দেন।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর