INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত

ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় মোঃ পরান(৪) নামে এক শিশু অটোভ্যানের নিচে পড়ে নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ১ নং দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরান উপজেলার পোড়াবাড়ি পূর্বপাড়া গ্রামের মাহেন্দ্রা চালক মোঃ সেলিম মিয়ার ছেলে। এ ঘটনায় অটোভ্যানের দুই যাত্রি গুরুতর আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পোড়াবাড়ি পুর্বপাড়া গ্রামে বিকেলে কয়েকজন শিশুরা মিলে পোড়াবাড়ি টু ছোনখোলা আঞ্চলিক সড়কের পাশে বাড়ির উঠানে ফুটবল খেলতে ছিলো । খেলার এক পর্যায়ে বলটি পাকা সড়কে চলে যায়। পরান বলটি দৌড়ে আনতে যেয়ে ফেরার সময় হঠাৎ অটোভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়।


এ সময় অটোভ্যানের চাকা শিশু পরানের বুকের উপর দিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজন যাত্রী আহত হন। আহত যাত্রির মধ্যে শান্তানগর গ্রামের সোহরাব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। আরেকজন অঙ্গাত মহিলা যাত্রিকে ঘাটাইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।


ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর