INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক নি/হ/ত

টাঙ্গাইলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক নি/হ/ত

টাঙ্গাইলের কালিহাতীতে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।  

শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার চোদ্দপুর গ্রামের আব্দুল হোসেন ও আমির হোসেন। আব্দুল হোসেন ও আমির হোসেন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। 

স্থানীয়রা জানায়, নোয়াবাড়ি গ্রামের হযরত মিয়ার বাড়িতে ধান কাটার জন্য সাত দিন ধরে এসেছেন তারা। সকালে ধান কাটার জন্য গেলে বজ্রপাতে আব্দুল হোসেন ও আমির হোসেন মারা যায়। পরে পাশের জমিতে থাকা শ্রমিকরা তাদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিহাতী উপজেলার বীবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব মিয়া বলেন, ‘নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ বুঝিয়ে দেওয়া হবে। 
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর