INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ধূমপান করতে নিষেধ করায় অভিমানে স্কুলছাত্রের আ/ত্ম/হ/ত্যা

ধূমপান করতে নিষেধ করায় অভিমানে স্কুলছাত্রের আ/ত্ম/হ/ত্যা

বগুড়ার শিবগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে শিবগঞ্জের চাঁপাচিল উত্তরপাড়া গ্রামের নিজ বাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।নিহতের নাম সাহেদুজ্জামান সিয়াম (১৬)। তার লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যরা বলছেন, ধূমপানে নিষেধ করায় অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সিয়াম।নিহত সিয়ামের ফুপা গাজীউল হক জানান, স্থানীয় কিফাতল্লাহ তুরাফ আলী কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সিয়াম। 

সিয়াম কিছুদিন যাবৎ ধূমপান করছিল। এটি জানতে পেরে বাবা, মা ও বোন সিয়ামকে ধূমপানে নিষেধ করেন। এছাড়া তাকে পারিবারিকভাবে বকাঝকাও করা হয়।

সোমবার রাতে খাবার শেষে সিয়াম নিজ ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় দরজায় অনেক ডাকাডাকি করেও তার সারা মেলেনি। পরে স্বজনরা দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় গামছার ফাঁস নেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখতে পানএরপর খবর পেয়ে পুলিশ সিয়ামের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়। 

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর