INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে নদীতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালিহাতীতে নদীতে ডুবে অজ্ঞাত যুবকের মৃত্যু

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীর পানিতে ডুবে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

শু ক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার আকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,,গোসল করার সময় নিহত যুবক নদীতে ডুবে যায়। পরে নদীর আশে পাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে আনার পর মৃত্যু হয়। তবে এখনো ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, স্থানীয়রা লাশটি উদ্ধার করে রেখে দিয়েছে হয়তোবা আশে পাশের কারো আত্নীয় স্বজন হবে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর