INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে দুঃস্থ মহিলাদের মাঝে চাউল বিতরণ করলেন সেলিনা বেগম

টাঙ্গাইলে দুঃস্থ মহিলাদের মাঝে চাউল বিতরণ করলেন সেলিনা বেগম

টাঙ্গাইলে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে চাউল বিতরণ করলেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা বেগম। রবিবার ২১এপ্রিল সকালে টাঙ্গাইল শহরের শিবনাথ পাড়াস্থ নিজ বাসভবনে তিনি এই চাউল বিতরণ কর্মসূচি পালন করেন। 

জন প্রতি ১০কেজি করে প্রায় শতাধিক দুঃস্থ মহিলার মাঝে চাউল বিতরণ কালে তিনি বলেন, মানবিক কর্মসূচির আওতায় অসচ্ছল মহিলা আওয়ামী লীগের প্রান্তিক পর্যায়ের কর্মীদের সাহায্য করার উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করছি। 

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও সেলিনা বেগমের স্বামী সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা এবং টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'এর যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আরা ডায়না, টাঙ্গাইল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার লিপিসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী ও সমর্থকবৃন্দ। 
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর