INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলে কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

রবিবার (৩১ মার্চ) সকালে সাড়ে ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের আশেকপুর এলাকায় পৌঁছলে কার্ভাডভ্যানের পিছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুল রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে এবং আহত দুইজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর