INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে আশা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সখীপুরে আশা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে 'গুড নেইবারস বাংলাদেশ' সখীপুর সিডিপির আওতায় জিএনবি সখীপুর আশা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭মার্চ) বিকেলে উপজেলার কালিয়ান পাড়ায় অবস্থিত  গুড নেইবারস বাংলাদেশ সখীপুর (সিডিপি) কার্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম)  ঝর্ণা খাতুন, স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান দৈনিক কালবেলার সখীপুর উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান রিমন, সখীপুর অনলাইনের সম্পাদক সোহেল রজত প্রমুখ।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর