INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সখীপুরে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়ছে। 

২৯ (মার্চ) শুক্রবার সকালে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ফজর চালা (খাঁন মার্কেট) এলাকার শ্রমজীবী মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। 

এসময় প্রবাসী ফাউন্ডেশনের পক্ষে রিপন সিকদার, জবানুর, আশরাফ সিকদার সাজাহান সিকদার, হাবিব সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।  সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সিকদার কবির বলেন,ইতি পূর্বে ইফতার বিতরণ সহ গরিব ও অসহায় মানুষেদের সার্বিকভাবে সহযোগিতা, সামাজিক কাজ করে আসছি, আমারা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর